করোনা সংক্রমণ রোধে দুই সপ্তাহ বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী
করোনা সংক্রমণ রোধে দুই সপ্তাহ বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী
করোনা সংক্রমণ রোধে আগামী দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘সরকারি-বেসরকারি অফিস-আদালত অর্ধেক জনবল দিয়ে চলবে। আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগির তা কার্যকর করা হবে।
তিনি বলেন, করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় আমরা স্কুল-কলেজ, অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে, স্কুল-কলেজে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে।
সেই কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তার সম্মতি সাপেক্ষে আমরা স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামী দুই সপ্তাহ স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি বন্ধ থাকবে। যেন আমাদের ছেলে মেয়ে আক্রান্ত না হয়।
বাজার, শপিংমল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সবধরনের সমাবেশে অবশই মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনিটর করবে।
