মহাকাশে কাঁচা মরিচ চাষ!
মহাকাশে কাঁচা মরিচ চাষ!
প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাঁচা মরিচ চাষ করা হয়েছে। কয়েক রকম শাকসবজির পর এবার মহাকাশে চাষ করা হলো কাঁচা মরিচ। বিজ্ঞানীরা বলছেন, চাষের জগতে মরিচ উৎপাদন নতুন বিপ্লবের সূচনা ঘটালো। গত জুনে পৃথিবী থেকে বহু রকম জাতের কাঁচা মরিচের বীজ নিয়ে যাওয়া হয়েছিল মহাকাশ স্টেশনে গবেষণা করার জন্য।
সেই গবেষণার অংশ হিসেবেই
মহাকাশচারীরা সেই কাঁচা মরিচ খেয়েছেন বলে নাসা জানিয়েছে। মহাকাশে কোনো কোনো সবজির চাষ সম্ভব তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছে।