নাম পরিবর্তন হচ্ছে ফেসবুকের
নাম পরিবর্তন হচ্ছে ফেসবুকের
নাম পরিবর্তন হচ্ছে ফেসবুকের
১৭ বছরের পুরোনো নাম পরিবর্তনের পরিকল্পনা করছে ফেসবুক facebook কর্তৃপক্ষ।
চলতি মাসের শেষ এর দিকে জানা জেতে পারে আমাদের প্রিয় ফেসবুক এর নতুন নাম।আজ সকালে খবরটি প্রকাশ করে দ্য ভার্জ।
ফেসবুক তাদের কর্মীদের নিয়ে চলতি বছরের
বার্ষিক সম্মেলন আগামী ২৮ অক্টোবর হওয়ার কথা। ওই সম্মেলনে ফেসবুকের প্রধান কর্তা মার্ক জাকারবার্গ নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
মেটাভার্স কোম্পানি হিসেবে নিজেদের পুনর্গঠিত করতেই এই উদ্যোগ। মেটাভার্স হলো ভার্চুয়াল জগৎ। সহজ ভাষায় বোঝাতে বলা যায়, এটি হলো বাস্তবতার সাথে ডিজিটাল সংমিশ্রণ।
গুগল যেভাবে অ্যালফাবেটের অধীনে রিব্র্যান্ড করেছিল, ফেসবুকের রিব্র্যান্ডিংও অনেকটা সেরকমই হবে। ফেসবুকের সবগুলো প্রতিষ্ঠানকে একটি মূল প্রতিষ্ঠানের অধীনে নিয়ে আসা হবে। এর মাধ্যমে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ নিজেদের মালিকানাধীন বাকি প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখবে ফেসবুক। klockor kopior sverige
সম্প্রতি অনেক ব্যবহারকারীকে নতুন একটি নোটিফিকেশন দিয়েছে। ওই নোটিফিকেশনে বলা হয়েছে, ২৮ অক্টোবরের মধ্যে ‘ Facebook protect’ নামে একটি ফিচার ‘টার্ন অন’ বা ‘চালু’ না করলে অ্যাকাউন্টটি লক হয়ে জেতে পারে।
তবে ব্যবসা সম্প্রসারণের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নাম বদলের ঘটনা নতুন নয়। ধারণা করা হচ্ছে মেটাভার্স কোম্পানি হিসেবে নিজেদের পুনর্গঠিত করতেই ফেসবুকের নাম পরিবর্তনের এই উদ্যোগ।
